কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে অব্যাহতি দিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগ

অনলাইন ডেস্ক

সনদ বাণিজ্যের ঘটনায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করেছে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

আলী আকবর খানকে অব্যাহতি দিয়ে সোমবার (২২ এপ্রিল) প্রকাশিত অফিস আদেশে বলা হয়, আলী আকবর খানকে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্তি করা হলো।

অপর প্রজ্ঞাপনে কারিগরি শিক্ষা বোর্ডের আইটিসিসির পরিচালক মো. মামুন উল হককে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
সনদ বাণিজ্যের অভিযোগে ২০ এপ্রিল আলী আকবর খানের স্ত্রীকে গ্রেফতার করা হয়। এরআগে ১ এপ্রিল একেএম শামসুজ্জামানকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights