কারিনা-আলিয়ার আবেদনে সাড়া করণের

অনলাইন ডেস্ক

আলিয়া ভাট আর কারিনা কাপুর একসঙ্গে কোনও ছবিতে? কেমন হবে? আলিয়া-কারিনা নিজেরাই বলিউড প্রযোজকদের কাছে আবেদন জানিয়ে বলেছেন, “কেউ প্লিজ আমাদের এক সিনেমায় কাস্ট করুন।” আর ‘ননদ-ভাবী’র এমন আবেদনে সাড়া দিয়েছেন করণ জোহর।

আসলে, কাপুর পরিবারের মেয়েদের মানে রিধিমা, কারিশমা, কারিনাদের সঙ্গে আলিয়ার সম্পর্ক দারুণ। যে কোনও পারিবারিক অনুষ্ঠানেই তাদের একসঙ্গে আড্ডার দিতে দেখা যায়। ভাই রণবীর কাপুরের সঙ্গে বিয়ের আগে থেকেই আলিয়া ভাটের প্রশংসায় পঞ্চমুখ কারিনা কাপুর।

দুই মাস আগে আলিয়া যখন তার হলিউড ডেবিউ ‘হার্ট অফ স্টোন’-এর জন্য ব্রাজিলে উড়ে গিয়েছিলেন, তখনও মুম্বাইতে বসে আলিয়ার চিয়ারলিডার হয়েছেন কারিনা কাপুর খান। আর এবার একসঙ্গে ধামাকা দিলেন তারা। কী রকম?
শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় নেটপাড়ার সবথেকে চর্চিত বিষয় হয়ে উঠল, আলিয়া-কারিনার দুষ্টুমিষ্টি ফটোশুট। সেখানে কাপুর পরিবারের দুই সদস্যকে দেখা গেল স্টাইলিস্ট ভঙ্গিমায়। দুই তারকাই ইনস্টাগ্রামে ফটো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন- “কেউ প্লিজ আমাদের একসঙ্গে কোনও ছবিতে কাস্ট করুন। যাতে আমরা একে অপরের সঙ্গে সেটে সময় কাটাতে পারি।”

আর আলিয়া-কারিনার এমন ছবিতেই ফোড়ন কাটলেন পরিচালক করণ জোহর। পরিচালকের মন্তব্য, “এই স্টারকাস্ট নিয়ে আমাদের একটা সিনেমা দরকার।” রসিকতা করে অর্জুন কাপুর লিখলেন, “পু স্কোয়ার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights