কালকিনিতে সাপের ছোবলে প্রাণ গেল শ্রমিকের

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে বিষধর সাপের কামড়ে ফরহাদ শিকদার (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ফরহাদ শিকদার উপজেলার লক্ষিপুর এলাকার জায়গির গ্রামের মৃত আবদুল খালেক শিকদারের ছেলে। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শ্রমিক ফরহাদ শিকদার বৃহস্পতিবার বিকালে তার নিজ ঘরের ভেতরে বসে ফার্নিচারের কাজ করছিলেন। এসময় ঘরের ভেতরে লুকিয়ে থাকা একটি কালো রঙের বিষধর সাপ এসে তার পায়ের উপর কামড় দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই সোহেল শিকদার জানান, কালো রঙের একটি সাপ কামড় দিলে আমার ভাইকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি হুমায়ন কবির জানান, আমরা শুনেছি সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। তবে পরিবারের কেউ আমাদের অবহিত করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights