কালকিনিতে হানাদারমুক্ত দিবস উদযাপন
মাদারীপুর প্রতিনিধি
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুরের অবিভক্ত কালকিনি উপজেলা মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী মো. আনিসুর রহমান খোকন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক ব্যাপারী, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মালেকুজ্জামান মালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রবি সরদার ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সী প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর। এতে করে পাক হানাদারবাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে পরাজয় বরণ করে। সেদিন তারা মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পরে কালকিনি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তাই ৮ ডিসেম্বর কালকিনিকে হানাদারমুক্ত ঘোষণা করা হয়।
