কালাইয়ে টাকা লুট করার সময় চিনতে পারায় বৃদ্ধকে খুন, রহস্য উদঘাটন
মোঃ উমর ফারুক, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলার শিকটা গ্রামের বৃদ্ধ সৈয়দ আলী আকন্দ (৮০) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। ঘরে ঢুকে টাকা লুট করার সময় দুর্বৃত্তদের চিনে ফেলায় তাঁরা বৃদ্ধকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করেন এমন দাবি পুলিশের।
এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন নিহত বৃদ্ধের আত্মীয় ও আরেকজন গ্রাম পুলিশ রয়েছে। জমির দলিল ও ৬২ হাজার ৫০০ টাকা ও এ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা দেড়টায় সংবাদ সম্মেলনে জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালাই উপজেলার পুনট ইউনিয়নের শিকটা গ্রামের আকামুদ্দিনের ছেলে হারুনুর রশিদ, একই গ্রামের আবু তালেব ফকিরের ছেলে সুজন মিয়া, মোবারক আলীর ছেলে মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আলীর ছেলে নাজির হোসেন। এঁদের মধ্যে হারুনুর রশিদ বৃদ্ধের শ্যালকের ছেলে এবং সুজন মিয়া গ্রাম পুলিশ। মোস্তাফিজুর ও নাজির একই গ্রামের বাসিন্দা
One attachment
• Scanned by Gmail
