কালাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর শোডাউন

জয়পুরহাট প্রতিনিধি

প্রথম ধাপে ৪ মে জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা। উপজেলাবাসীকে প্রার্থিতার জানান দিতেই ৫ হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন চেয়ারম্যান প্রার্থী কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন।

রবিবার বিকালে জয়পুরহাট-বগুড়া সড়কের বালাইট এলাকা থেকে এ শোডাউন শুরু হয়। পরে মোটরসাইকেলগুলো উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে গিয়ে শেষ হয়।

পরে এক পথ সভায় বক্তব্য দেন কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই পৌর সভার মেয়র রাবেয়া সুলতানা, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হেলাল উদ্দিন মোল্লা, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, জিন্দাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights