কালিয়াকৈরে অগ্নিসংযোগে এক্সকিউবেটর ব্যাকু পুড়ে ছাই

কালিয়াকৈর (গাজীপুর) থেকে, জিল্লুর রহমান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদী আশুলি পশ্চিমপাড়া এলাকায় গত রবিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে একটি এক্সকিউবেটর (ব্যাকু) পুড়ে সম্পূর্ণরূপে ছাই হয়ে যায়। এতে যন্ত্রটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশসহ পুরো কাঠামো সম্পূর্ণ অকার্যকর হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেদী আসোলা পশ্চিমপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে সাজ্জাদ হোসেন সবুজ তার নিজ পুকুর খননের উদ্দেশ্যে দিঘীবাড়ি এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে সোহান বাবুর মালিকানাধীন এক্সকিউবেটরট ব্যাকুটি ভাড়া নেন। রবিবার (১৭ নভেম্বর) রাতে পুকুরের পাশে পার্ক করে রাখা অবস্থায় গভীর রাতে দুর্বৃত্তরা বেকুটিতে আগুন ধরিয়ে দেয়।

হঠাৎ আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই যন্ত্রটি পুরোপুরি দাউ দাউ করে পুড়ে যায়। এতে এক্সকিউবেটরের ইঞ্জিন, বুম, হাইড্রোলিক সিস্টেমসহ সব গুরুত্বপূর্ণ অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। আগুন নেভানোর আগেই এটি পুরোপুরি ছাইয়ে পরিণত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন ও দায়ীদের শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights