কালিয়াকৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে চাবাগান বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সূত্রে জানা গেছে, উপজেলা চা বাগান এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধ স্থাপনা করে ব্যবসা চলে আসছিলো, বিষয়টি নজরে আসলে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি । ভ্রাম্যমাণ আদালত জরিমানা ও জমি উদ্ধার করেন। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি জানান, দীর্ঘদিন যাবত হাসপাতালের সামনে সরকারি জমিতে স্থাপনা করে ব্যবসা করে আসছিল বিষয়টি নজরে আসলে অভিযান করে কয়েকটি দোকান ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এসময় প্রায় ৩০ লক্ষ টাকার জমি উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights