কালিয়াকৈরে এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৪.৯৯

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৪.৯৯ শতাংশ। রবিবার এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা জানান, কালিয়াকৈর উপজেলার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৩৭০ জন। এর মধ্যে পাস করেছেন ৫৫২৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৯১ জন। পাসের হার ৭৪.৯৯ শতাংশ।

এ ছাড়া উপজেলার দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২৭৯ জন। এর মধ্যে পাস করেছেন ২৪৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন। পাসের হার ৮৮.৮৮ শতাংশ।
এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৯৪ জন। পাস করেছেন ৩১৯ জন। পাসের হার ৬৪.৫৭ শতাংশ। উপজেলার সবচেয়ে ভালো ফলাফল করেছে ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights