কালিয়াকৈরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালক নিহত

কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহরাবহ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত হলেন কুড়িগ্রাম জেলার ফুলঝুড়ি বোয়াল বীর এলাকার মৃত আমজাদ আলী ছেলে আমিনুল ইসলাম (৪২)।

আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার হিজলতলী এলাকার জোসেফ মিয়ার বাসায় ভাড়া থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশা চালাতেন।

পুলিশ ও এলাকা বাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর-ধামরাই সড়কের উপজেলার মহরাবহ এলাকায় বৃহস্পতিবার দুপুরে কাভার্ডভ্যানটিকে অটোরিকশা সজোড়ে ধাক্কা দিলে অটোরিকশা চালক আমিনুল ইসলাম গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী অটোরিকশার চালক আমিনুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার (এসআই) অনুপ কুমার অধিকারী জানান, নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights