কালিয়াকৈরে নৌকার সমর্থককে জরিমানা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর-১ আসনের নৌকার কর্মী কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ড ডাইনকিনি মহল্লা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ আহমেদকে আচরণ বিধিলঙ্ঘনের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার রাতে আচরণ বিধি লঙ্ঘন করে কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডের ডাইনকিনি এলাকায় রিক্সায় ছবি ও নাম পদবীসহ ব্যানার এবং মাইকের মধ্যে পোস্টার লাগানোর কারণে ভ্রাম্যমান আদালত এই জরিমানার করে।
গাজীপুর জেলার ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
