কালিয়াকৈরে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
কালিয়াকৈর (গাজীপুর)স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নলোয়া গ্রামে পানিতে ডুবে আব্দুর রহমান (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহমান উপজেলার নলোয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
জানা যায়,শনিবার দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় সকলের অগোচরে হঠাৎ সে ডুবায় পড়ে যায়। পরিবারের লোকজন তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে । জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উপজেলার বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
