কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালিয়াকৈর (গাজীপুর) ব্যুরো :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালিয়াকৈরে বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়।এর মধ্যে দোয়া র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ও দলীয় সূত্র জানায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে কালিয়াকৈর উপজেলা সদরের সাহেব বাজার বাইপাস রোড এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেওয়ান মোঃ মোয়াজ্জেম হোসেন।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ শ্রমবিয়ষক সম্পাদক হুমায়ূন কবীর খান।এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা আক্তারুজ্জামান, ভিপি শাহজাহান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।পরে বিশেষ দোয়া অনুষ্ঠান শেষে বর্নাঢ্য র্যালী বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহা সড়ক ও মাওনা -ধামরাই সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights