কালিয়াকৈরে বিএনপির মৌন মিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর)থেকে,, জিল্লুর রহমান

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে, তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় গাজীপুরের কালিয়াকৈরে অনুষ্ঠিত হয়েছে মৌন মিছিল ও সংক্ষিপ্ত সভা।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এই কর্মসূচির আয়োজন করে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। সভাটি পরিচালনা করেন পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান।

এছাড়াও আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালন করেন এবং শহীদদের জন্য দোয়া ও মোনাজাতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights