কালিয়াকৈরে বিভাগীয় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আবুল হাশেম

কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল হাশেম রবিবার ঢাকা বিভাগে ১৩টি জেলার মধ্যে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। উপজেলা পর্যায়ে জাতীয় অনুষ্ঠান পালনে সক্রিয় অংশগ্রহণ করেন তিনি।

উপজেলা পর্যায়ে তার কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৭ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন এবং জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২২’ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights