কালিয়াকৈরে বৃক্ষরোপণ অভিযান
কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরে অবলোকন মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বুধবার বিকেলে বৃক্ষরোপণ অভিযান হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ডঃ মোজাম্মেল হক খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় উপকমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান, জাতীয় উপ- কমিশনার মীর মোহাম্মদ ফারুক, জাতীয় উপ- কমিশনার শহীদুল ইসলামসহ বাংলাদেশ স্কাউটস এর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। এই কর্মসূচিতে স্কাউটের ভিতরে শতাধিক সুপারি গাছের চারা রোপণ করা হয়।
