কালিয়াকৈরে বেগম রোকেয়া দিবস পালিত

কালিয়াকৈর প্রতিনিধি

‘নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা সেমিনার কক্ষে এ উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য গুহ।

এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার তানজিলা মজুমদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা,ফুলকুড়ি কলেজিয়েট স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার পরিচালক এম তুষারীসহ বিভিন্ন কর্মকর্তারা।
চারটি ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার করেন। পরে ২৫জন নারী কে ৬লক্ষ ২৫হাজার টাকা ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights