কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ট্রিনশেড কলনীর ৫০ টি কক্ষ পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার: গাজীপুর কালিয়াকৈর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলির চালা এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড কলোনির ৫০ টি কক্ষ পুড়ে ছাই হয়েছে।

শুক্রবার দুপুরে (২৪ মে) উপজেলার তেলিরতলার একটি ট্রিনশেড কলোনিতে লাগা আগুনে অন্তত ৫০টি ঘর পুড়ে ছাই হয়।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় দুপুর ১ টার দিকে একটি আবাসিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী আগুন নিভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে টিনশেড আবাসিক কলোনির ৫০ টি কক্ষ পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার খালেদা ইয়াসমিন জানান, দুপুরে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে তাদের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় দুপুর সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কলোনির অন্তত ৫০টি টিনের কক্ষ পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights