কালিয়াকৈরে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৯৫ টি চায়না দুয়ারী জাল ১টি ব্যাটারি চালিত জব্দ করা হয়েছে
কালিয়াকৈর (গাজীপুর) স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈরের উপজেলার আলুয়া বিলে আজ ০৮.১০.২০২৫ খ্রিস্টাব্দ তারিখ উপজেলা মৎস্য দপ্তর,কালিয়াকৈর এর পরিচালনায় এক অভিযান পরিচালিত হয় ৷
ছোট-বড় ৫ টি নৌকাযোগে পরিচালিত অভিযানে অংশ গ্রহণ করেন জনাব মোঃ নাজমুল হুদা, উপজেলা মৎস্য অফিসার, জনাব মোঃ আতিক আহম্মদ ফাত্তাহ , কৃষি সম্প্রসারণ অফিসার, মোসলেহউদ্দিন আহমেদ এফ এ, আশানন্দ বিশ্বাস, অফিস সহায়ক।
অভিযান পরিচালনার সময় নিষিদ্ধঘোষিত ৯৫ টি চায়না দুয়ারী জাল এবং একটি ব্যাটারী চালিত মাছ ধরার যন্ত্র (ইলেকট্রিক শক) জব্দ করা হয়। আটককৃত মৎস্য ধরার সরন্জামের বাজার মুল্য প্রায় ৩০০০০০/ টাকা। মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।
