কালিয়াকৈরে মৌচাক ৪ নং ওয়ার্ড এর উদ্যোগে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা মসজিদ প্রাঙ্গণ মৌচাক ৪ নং ওয়ার্ড ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম শিকদার এবং সঞ্চালনা করেন মজিবুর রহমান ও সাইফুল সিকদার বিএনপি নেতা৷
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি জলিল মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মেহেরুল ইসলাম মুরাদ বকসি, এডভোকেট কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন দেওয়ানসহ, বিএনপি নেতা বিল্লাল,হারুন অর রশিদ, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আসন্ন রাজনৈতিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। ইফতারের আগে দেশ, জাতি ও দলের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
