কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ২ জন নিহত এবং চালকসহ ৩ জন আহত হয়েছে। নিহত দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে মৌচাক-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের হোসেন মার্কেট এলাকায়। নিহতরা হলেন কালিয়াকৈরের ফুলবাড়ীয়া কাচিঘটা এলাকার মজিবুর রহমান (৮০) এবং তার স্ত্রী হাবিবা বেগম (৭০)।

এলাকাবাসী, পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক হাবিবুর রহমান মঙ্গলবার বিকেলে তার বাবা মজিবুর রহমান, মাতা হাবিবা বেগম, শাশুড়ি ও শ্যালককে নিয়ে গাজীপুর জয়দেবপুর এলাকা থেকে একটি সিএনজি যোগে ফুলবাড়ীয়া তাদের গ্রামের বাড়ী যাচ্ছিল। তাদের বহনকৃত সিএনজিটি মৌচাক-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের হোসেন মার্কেট এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি সড়কের উপর ছিটকে পড়ে।

এ সময় সিএনজি যাত্রী মজিবুর রহমান এবং তার স্ত্রী হাবিবা বেগম নিহত হয়। এ সময় সিএনজি চালকসহ অপর ৩ যাত্রী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে গাজীপুর এবং মাওনা এলাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল মোল্লা বলেন, গাজীপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক হাবিবুর রহমান তার মা-বাবা এবং শাশুড়ি ও শ্যালককে নিয়ে সিএনজিযোগে নিজবাড়ী কাচিঘাটা যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে একই পারিবারের দুই জন নিহত এবং ৩ জন আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights