কালিয়াকৈরে হত্যার বিচার দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে পিলখানা হত্যা, সাগর রুনির হত্যা, হেফাজতের সমাবেশে হত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর পৌর ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৪নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ও কাউন্সিলর সাইফুল ইসলাম, পৌরসভার ৪নং ওয়ার্ডের বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, পৌরসভার ৪নং ওয়ার্ডের বিএনপির যুগ্ম সম্পাদক আনোসার হোসেন, পৌরসভার ৪নং ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী ড্রাইভার, গাজীপুর জেলার যুবদলের আহ্বায়ক সদস্য ফারুক হোসেন, পৌর ৪ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ নজরুল ইসলাম, যুবদলের সহ সভাপতি আশরাফ হোসেন, পৌরসভার ৪নং ওয়ার্ডের সভাপতি শ্রমিকদলের সভাপতি আব্দুল হালিমসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights