কালিয়াকৈরে ৫ গরু ও ১ ছাগল চুরি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের সাহেবাবাদ বৈরাগীচালা এলাকায় শুক্রবার রাতে দুটি বাড়িতে ৫টি গরু ও ১টি ছাগল চুরির ঘটনা ঘটেছে। ওই এলাকার হারেজ মন্ডল ও আব্দুল হকের বাড়ি থেকে চোরেরা গোয়াল ঘরের তালা ও শিকল কেটে গরু ও ছাগল চুরি করে নিয়ে যায়।

গরুর মালিক হারেজ মন্ডল জানান, বিদ্যুতের লোডশেডিং থাকায় রাত বারোটা পর্যন্ত জেগেছিলাম। তারপরে ঘুমাতে গেলে রাত বারোটা থেকে রাত দুইটার মধ্যে যেকোনো সময় চোরেরা গোয়াল ঘরের তালা ও শিকল কেটে আমার তিনটি গরু ও পাশের বাড়ির আব্দুল হকের বাড়ি থেকেও দুইটা গরু ও একটি ছাগল চুরি করে নিয়ে গেছে।

৪নং মৌচাক ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেন জানান, ওই এলাকার দুটি পরিবারের ৫টি গরু ও ১টি ছাগল চুরি করে নিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights