‘কালিহাতীর মানুষ দুর্নীতিবাজ, নাস্তিক ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতাকে বিশ্বাস করে না’

নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের কালিহাতীর মানুষ কোন দুর্নীতিবাজ নাস্তিক, বেঈমান ও বহিষ্কৃত নেতাকে বিশ্বাস করে না। তারা বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নৌকার উপর বিশ্বাস রেখে ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোযহারুল ইসলাম তালুকদারের পক্ষে একজোট হয়ে ভোট দিয়ে বিজয়ী ছিনিয়ে আনবে। কালিহাতীর মানুষ এর আগে আব্দুল লতিফ সিদ্দিকীকে নৌকায় ভোট দিয়েছিল কিন্তু তিনি নৌকার সঙ্গে বেঈমানি করেছেন। তিনি দুর্নীতিবাজ, ইসলামবিরোধী নাস্তিক এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। তাই কালিহাতীবাসী এখন আর তাকে কেউ বিশ্বাস করে না।

বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইলের কালিহাতী নাগবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতাকর্মীরা এসব কথা বলেন। এসময় তারা দৃঢ়তার সঙ্গে শপথ বাক্য পাঠ করেন- যে নাগবাড়ির মানুষ নৌকার পেছনে ঐক্যবদ্ধ।

নাগবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভার নামে এই বিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও কালিহাতী পৌর মেয়র নুরুন্নবী সরকার, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য আয়নাল হক, আওয়ামী লীগ নেতা নুরুল আলম সরকার, নাগবাড়ি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাইয়ুম বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নাগবাড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মোটরসাইকেল নিয়ে অসংখ্য নৌকার মিছিল সমবেত হয়। বিশেষ এ বর্ধিত সভা পরিণত হয় বিশাল জনসভায়।

জনসভা থেকে সমবেত কণ্ঠে ঘোষণা করা হয় যে, লতিফ সিদ্দিকী এই এলাকার মানুষ হলেও তিনি নৌকার সঙ্গে বেঈমানি করেছেন, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন, তার বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির মামলা আছে এবং তিনি ইসলামবিরোধী নাস্তিক, তাই কোন মানুষ এখন আর তার পিছনে নেই। সবাই এখন জননেত্রী শেখ হাসিনার আস্থার ঠিকানা নৌকার প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদারের পেছনে ঐক্যবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights