কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত, আহত ৪

ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নাবোড়িয়া গ্রামের মহব্বত হোসেন (৬০)
পিতা মৃতঃ হবিবর রহমান নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪
জন। রোববার সকালে উপজেলার নাকোবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের
বিএনপি নেতা নজরুল ইসলামের সাথে বিএনপির অপর পক্ষ আরিফ, লিটন,
বুলু ও আশরাফ’র সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে
রোববার সকালে জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে উভয় পক্ষের
লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৫ জন আহত
হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে মহব্বত হোসেনের অবস্থা গুরুতর হলে তাকে ফরিদপুরে রেফার্ড
করা হয়। দুপুরে ফরিদপুর হাসপাতালে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল হাওলাদার বলেন, ঘটনার সংবাদ শুনেই ফোর্স
নিয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights