কালীগঞ্জে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার
বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে এই
র‍্যালি শুরু হয়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল ্য়ঁড়ঃ;মেধা ও সততায় গড়ব
সবার বাংলাদেশ্য়ঁড়ঃ;। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস
টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়,
যেখানে নেতৃবৃন্দ ছাত্রশিবিরের আদর্শ ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন।
এ র‍্যালিতে নেতৃত্ব দেন কালীগঞ্জ আদর্শ থানা সভাপতি এ এইচ মর্তুজা,
কালীগঞ্জ পৌর সভাপতি আরাফাত হোসেন, কালীগঞ্জ পূর্ব থানা সভাপতি সবুজ
হোসেন ও কালীগঞ্জ দক্ষিণ আদর্শ থানা সভাপতি ইব্রাহিম হোসেন। এছাড়াও
র‍্যালিতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান দুর্নীতি, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে
ছাত্রশিবির সবসময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিগত ১৭ বছর ধরে
আমাদের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও দমন-পীড়ন চালানো হয়েছে, কিন্তু আমরা
আদর্শিক আন্দোলন থেকে একচুলও সরিনি। ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচার
প্রতিষ্ঠার জন্য ছাত্রশিবির অবিচল থেকে কাজ করে যাবে।
শৃঙ্খলাবদ্ধ ও উদ্দীপনাপূর্ণ এই কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে এবং
সংগঠনের নেতাকর্মীরা আগামীর পথচলায় নতুন প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার
অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights