কালীগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী

ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বিকালে শহরের
মেইন বাসষ্টান্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালী শেষে মেইন বাসষ্টান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ- ৪
আসনের জামায়াতের প্রার্থী মাওঃ আবু তালিব, জেলা জামায়াতের প্রশিক্ষক মাওঃ
ওলিউর রহমান, শিবিরের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ঈশা খা, সরকারী এম ইউ
কলেজ শাখার সভাপতি হুসাইন আহম্মেদ প্রমুখ।
এ সময় বক্তারা, দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে
সুসংগঠিত, গতিশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষাঙ্গনে সুষ্ঠু
পরিবেশ, মেধা ও মূল্যবোধ ভিত্তিক নেতৃত্ব এবং সমাজের নানা অসঙ্গতি
দূরীকরণে ছাত্রশিবিরের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights