কালীগঞ্জে জনতার মুখোমুখি আগামীর এমপি” শীর্ষক অনুষ্ঠান করলেন জামায়াত প্রার্থী
ঝিনাইদহ প্রতিনিধি॥
“জনতার মুখোমুখি আগামীর এমপি” শীর্ষক এক অনুষ্ঠান করলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এমপি প্রার্থী মাওঃ
আবু তালিব। বুধবার বিকালে কালীগঞ্জ শহরের মোবারক আলী স্কুল মাঠে তিনি সমাজের
বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মুখোমুখি হন। এ সময় তিনি উপস্থতি বিভিন্ন শ্রেনী
পেশার মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও তিনি এম পি নির্বাচিত হলে জামায়াত
আগামীতে এ আসনের উন্নয়ন কর্মকান্ড, নানান সমস্যা দুরীকরন ও সাধারন মানুষের পাশে
থেকে সামাজিক কর্মকান্ড বাস্তবায়নের অঙ্গিকার ব্যাক্ত করেন।
অঙ্গিকারগুলির মধ্যে রয়েছে – স্বাস্থ্যসেবা, শিশু হাসপাতালের কার্যক্রম জোরদার ও চিত্রা নদীর
উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, পরামর্শ ও অভিযোগ কেন্দ্র স্থাপন, মোবারকগঞ্জ
সুগারমিল সংস্কার, জলাবদ্ধতা নিরসন, ফুল ও ফলের কৃষি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত
সমাজ ও সামাজিক বিচার ব্যবস্থা শক্তিশালীকরণ, ব্যবসাবান্ধব পরিবেশ, নারীর ক্ষমতায়ন. ভাতা
প্রদানে ঘুষমুক্ত ব্যবস্থা ও আত্মহত্যা প্রতিরোধ কার্যক্রম জোরদারসহ ১৫ টি সেবামুলক কাজের
অঙ্গিকার ব্যাক্ত করেন।
