কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার (৭ এপ্রিল-২৫) সকাল সাড়ে ১০ টার সময় থানা পুলিশের একটি টিম এসআই জাকারিয়া মাসুদের নেতৃত্বে উপজেলার বারোবাজারের বাদেদিহি গ্রামে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-যশোর জেলার চৌগাছা উপজেলার বাগপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আবু জেহেল ওরফে বাবু (৫৪) এবং কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে সোহাগ হোসেন (৩৬)।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, (বিপিএম) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজুর রহমান নির্দেশনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া আসছে।

এরই ধারাবাহিকতায় আজ সকালে এসআই জাকারিয়া মাসুদ থানা পুলিশের একটি টিম উপজেলার বাদুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ১৫ (পনের) বোতল ফেন্সিডিল মাদক সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights