কালীগঞ্জে বাংলা মদ সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে সাড়ে ৪ লিটার বাংলা মদ সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে শহরের কাশীপুর রেলগেট থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- কালীগঞ্জ শহরের ফয়লা গ্রামের কাজী আব্দল্লাহ আল দিগন্ত (২১), তানভীর হোসেন (২১) ও নাজমুল হোসেন নাইম (২০)।
থানা পুলিশ জানায়, ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের নির্দ্দেশনায় জেলার সকল থানার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে চেকপোষ্ট বসিয়ে পুলিশের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় কালীগঞ্জ থানা পুলিশ শনিবার বিকালে কাশীপুর রেলগেটে অভিযানকালে একটি মটরসাইকেল সহ ৩ যুবককে আটক করে। এ সময় তাদের তল্লাশী চালিয়ে সাড়ে ৪ লিটার দেশীয় মদ উদ্ধার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু আজিফ দেশীয় মদ সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে রোববার আদালতে সোপর্দ্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights