কালীগঞ্জে মাঠে পড়ে থাকা ১ মণ ওজনের শিলা ভেঙে বাজারে আনলেন কৃষক
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥
ঝিনাইদহের বিভিন্ন স্থানে গতকাল (রবিবার) সন্ধার পর শিলা বৃষ্টি হয়েছে।
সে সময় শিলার পরিমান কম থাকলেও বৃষ্টির পরিমান ছিল বেশি। সন্ধার পর
জেলার মধ্যে কালীগঞ্জ উপজেলার কয়েক স্থান থেকে শিলা বৃষ্টির তথ্য আসতে
শুরু করে ।
উপজেলাটির পাঁচকাহুনিয়া মাঠে সকালে প্রায় ১ মন ওজনের শিলা পড়ে
থাকতে দেখতে পান ওই গ্রামের কৃষক কৃষ্ণ চন্দ্র অধিকারি। শিলাটির
একটি অংশ ভেঙে তিনি বাজারে নিয়ে এসেছেন বলে দাবি করেন।
এ ব্যপারে কৃষক কৃষ্ণ চন্দ্র অধিকারি বলেন , আজ সকালে নিজের ক্ষেত
দেখতে মাঠে গিয়েছিলাম । সে সময় হঠাত দেখি বড় একটি শিলা
মাটিতে পড়ে আছে। ওজন বেশি হওয়া আমি উঁচু করে আনতে পারিনি।
পরে শিলাটি ভেঙে এর একটি অংশ বাজারে নিয়ে আসলাম সবাইকে
দেখাবো বলে।
এ ব্যাপারে স্থানীয়রা জানান, বৃষ্টির সাথে ছোট শিলা পড়ে তবে এর আগে
এত বড় শিলা এ অঞ্চলে আগে পড়ার কথা শুনিনি বা আমরা দেখিনি। এটি
অবিশ্বাস্য।
