কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র,গুলি ও আগ্নেয়াস্ত্র তৈরীর সরাঞ্জমাজ সহ ২ জন আটক

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ॥
ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র,
রাইফেলের গুলি, চকলেট বাজি, মোবাইল, নগদ টাকা ও আগ্নেয়াস্ত্র
তৈরির সরাঞ্জমান উদ্ধার সহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার
দিবাগত রাত ১ টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম উপজেলার
তেহরীহুদা গ্রামে অভিযান চালিয়ে এসব আটক করে। আটককৃতরা হলো
-ওই গ্রামের রোস্তম মন্ডলের ছেলে লাল মিয়া ও নুরুজ্জাামানের ছেলে
জাহাঙ্গীর আলম ।
যৌথ অভিযানের নেতৃত্বদানকারী মেজর আতিকুর রহমান রুশাদ জানান,
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন উপজেলার তেহরীহুদা
গ্রামের একটি বাড়িতে কিছু দুস্কৃতিকারী অবৈধ আগ্নেয়াস্ত্র
তৈরি করছে। এমন খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যদের একটি টিম রাত
সাড়ে ১২টার দিকে ওই গ্রামের লাল মিয়ার বাড়িতে হাজির হন। এ সময়
সেখানে অস্ত্র তৈরিকালে একটি বসত ঘর থেকে একটি দেশীয় পাইপগান,
৪ রাউন্ড রাইফেলের গুলি, দু’টি গুলির খোসা, একটি গুলির পিলেট, পিস্তল
তৈরির দু’টি লোহার বডি, একটি চাইনিজ কুড়াল, দু’টি মোবাইল,
আটটি চকলেট বাজি, নগদ ২১ হাজার ৫শ ৫০ টাকা ও আগ্নেয়াস্ত্র
তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরন্ধসঢ়;জামাদি সহ লাল মিয়া ও জাহাঙ্গীর
আলমকে আটক করে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম জানান, অবৈধ
আগ্নেয়াস্ত্র, গুলি ও আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমান সরঞ্জাম সহ
দু’জন আটক হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে থানাতে মামলা
হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights