কালীগঞ্জে রাতের আধারে কৃষকের ৪৮ টি ধরন্ত কাগজী লেবু গাছ কাটলো দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তেতুলবাড়িয়া গ্রামে রাতের আঁধারে রাশিদুল ইসলাম নামের এক কৃষকের ২৪ শতক জমির ৪৮ টি ধরন্ত কাগজী লেবু গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধায় (৩ জুলাই) কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রাশিদুল ।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত লেবু চাষি রাশিদুল ইসলাম বলেন, ‌আমি গত ৭ বছর যাবত আমার ওই জমিতে কাগজী লেবুর চাষ করে আসছি। গতকাল (বৃহস্পতিবার) সকালে লেবু বাগানে গিয়ে দেখি ধরন্ত ৪৮ টি লেবু গাছ কে বা কারা কেটে দিয়েছে। প্রতিবছর এই বাগান থেকে আমি দেড় লাখ টাকার বেশি লেবু বিক্রি করে থাকি। এখন আমি পথে বসে গেলাম।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে আমরা তদন্ত শুরু করেছি। আশা করছি অল্প সময়ের মধ্যে প্রকৃত দোষীকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights