কালীগঞ্জে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জের দক্ষিণ দলগ্রাম এলাকায় সাপের কামড়ে ৯ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জানা গেছে, রাতে খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের ন্যায় পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ে সুমি আক্তার (১৪)। পরে রাত সাড়ে এগারোটার দিকে বিষধর সাপ ডান হাতের আঙুলে কামড় দেয়। পরিবারের লোকজন জানতে পেরে প্রথমে ঝাড়ফুঁক করে। পরে তার অবস্থার অবনতি হলে সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত সুমি আক্তার চাপারহাট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights