কালীগঞ্জ ইমারত শ্রমিক ইউনিয়ন শ্রমিকের মরোণত্তর অনুদান প্রদান

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়ন এর পক্ষে ইমারত শ্রমিক ( রাজমিস্ত্রী) মৃত রবিউল ইসলামের পরিবারের সদস্যদের কাছে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেছে।

বুধবার (৩১ মে) বিকালে দুলাল মুন্দিয়া বাজারের স্কুল মাঠে কালীগঞ্জ উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের রায়গ্রাম ইউনিয়ন এর সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এ মরোণত্তর অনুদান ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। খামার মুন্দিয়া গ্রামের বাসিন্দা মৃত ইমারত শ্রমিক এর ( রাজমিস্ত্রী) পিতা আবুল হোসেন কাছে অনুদানের ২০ হাজার নগদ টাকা প্রদান করেন ইমারত শ্রমিক ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ। এ অনুদানের টাকা প্রদানকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ৭ নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন অপু, ইউপি যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আলামিন হোসেন, কোষাধ্যক্ষ মফিজুর ইসলাম, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন সহ শ্রমিক পরিষদের নৃত্যৃবৃন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights