কাশিমপুরে জামাতের কর্মী সমাবেশ
কাশিমপুর প্রতিনিধি- মাওঃ নেছার আহমদ এম এ সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, এই ভিশনকে সামনে রেখে কাশিমপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিমপুর থানা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭সেপ্টেম্বর) সকাল ১০টায় ডিবিএল মসজিদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর শাখার নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোঃ খায়রুল হাসান এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন,
আমাদের ভালো কাজকে তারা জাতির সামনে উপস্থাপন করেনি, অথচ এই ১৫ বছরে সবচেয়ে বেশী দূর্নীতি হয়েছে, অবশেষে ১৮ লাখ কোটি টাকা ঋনের বোঝা চাপিয়ে দিয়ে পালালো।
এসময় তিনি আরো বলেন,
প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার নাই। দেশের জনগনই আওয়ামী লীগকে মন থেকে নিষিদ্ধ করে দিয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিমপুর থানা শাখার তত্ত্বাবধায়ক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় কর্মীদের প্রশ্নোত্তর পর্বের জবাব প্রদান করেন তিনি।
এ অনুষ্ঠানে জামাত কর্মী আতাউর, আনিসুল, আক্তার হোসেন, শহিদুল ইসলাম রতন,আব্দুল খালেকসহ আরো বিভিন্ন ওয়ার্ড ও থানা শাখার নেতৃত্ববৃদ উপস্থিত ছিলেন।
