কাশিমপুরে সাংবাদিকদের সাথে ইফতার করলেন নুরে আলম সিদ্দীকি

নেছার আহমদ (এম.এ.) কাশিমপুর প্রতিনিধিঃ
পবিত্র মাহেরমজান উপলক্ষে শুক্রবার গাজীপুর সংসদীয়-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশি( এমপি পদপ্রার্থী) নুরে আলম সিদ্দিকীর পক্ষ থেকে সাংবাদিকদের সৌজন্যে ইফতার ও বিশেষ দোওয়া মাহফিলের আয়োজন করা হয়।
তিনি গাজীপুর মহানগরের ২নং ওয়ার্ডের ভবানীপুর তার নিজ অফিসে ইফতার ও দোয়া মাহফিলের এ আয়োজন করেন। এসময় সকল সাংবাদিকের পরিচয় পর্ব শেষে ইফতার ও দোয়া মাহফিলে আল্লাহর রহমত কামনা করে, বিশেষ মোনাজাত করা হয়। এ মাহফিলে উপস্থিত ছিলেন, কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম প্রতিক, কোনাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক , কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক,কালিয়াকৈর থানা প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মোনাজাতের পূর্বে মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আগত সকল আমন্ত্রিত সকল সাংবাদিকদের স্বাগতম ও ধন্যবাদ জানিয়ে নুরে আলম সিদ্দিকী বলেন, আমি দীর্ঘদিন যাবৎ এই আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছি “মহান সৃষ্টিকর্তা যদি আমাকে এই আসনের সাংসদ সদস্য হিসেবে কবুল করেন, তাহলে আমি এই এলাকায় উন্নয়নে নিজেকে নিযুক্ত রাখবো। আমার প্রত্যাশা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় দিক বিবেচনা করে আমাকে নৌকার টিকেট দিবেন। তিনি বলেন আওয়ামী লীগ মানে উন্নয়ন, আওয়ামী লীগ মানে শিক্ষা,শান্তি, প্রগতি। তিনি বলেন আমি একজন আওয়ামী লীগের কর্মী হয়ে, এই আসনের সাংসদ সদস্য হয়ে আওয়ামী লীগ সভানেত্রীর হাতকে শক্তিশালী করতে চাই। সব শেষে সকলের কাছে দোওয়া চেয়ে তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
গাজীপুর -১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নূরে আলম সিদ্দিকীর আশা আকাংখা পূরণে বিশেষ দোওয়া পরিচালনা করেন, কাশিমপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাওঃ নেছার আহমদ (এম.এ.)। মোনাজাত শেষে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights