কাশিমপুর জামায়াতের সাথে নব নির্বাচিত কাশিমপুর প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

গাজীপুর মহানগর প্রতিনিধি ঃ নেছার আহমদ

কাশিমপুর থানার ৩ নং ওয়ার্ড কার্যালয়ে ১৪ জানুয়ারী রোজঃ মঙ্গলবার দুপুর ২:০০ ঘটিকায় কাশিমপুর থানা জামায়াতের নেতৃবৃন্দগণ কাশিমপুর প্রেসক্লাবের নব নির্বাচিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন ।
সবুজ আহমেদের পরিচালনায়
মোঃ সোহেল পাঠানের সঞ্চালনায়
মোঃ ফরহাদ হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
কেন্দ্রীয় জামায়াতের শূরা সদস্য ও নায়েবে আমীর গাজীপুর মহানগর জামায়াত এবং সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর মোঃ হোসেন আলী । তিনি বলেন, জামায়াত এমন একটি সংগঠন যারা টেন্ডার, চাঁদাবাজি, দখলদারিত্বে বিশ্বাসী নয়। আমাদের একটি মাত্র অঙ্গীকার জনগণের জানমাল রক্ষায় সংগঠনের প্রতিটি কর্মী অতন্ত্র প্রহরীর মত মাঠে কাজ করে যাবে। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। বাংলার জমীনে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠায় যত ধরনের পরীক্ষা আসুক ধৈর্য্যরে সাথে তার যেন মোকাবেলা করতে পারি। তবে শরীয়াহ্ আইনের সাংঘর্ষিক কোন মতবাদের সাথে আমাদের কোন আপোষ নেই। এ সময় তিনি আরো বলেন, আপনারা গণমাধ্যম কর্মীরা জাতীর দর্পন। আপনাদের লিখনীর মাধ্যমে গোটা জাতীর কাছে আমাদের সমাজ গঠনের ম্যাসেস গুলো পৌঁছে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
মতবিনিময় সভায় তিনি আরো বলেন, সাংবাদিকদের মাধ্যমে সঠিক তথ্য ও উপাত্ত উপস্থাপনার মাধ্যমে জামাতের সাবেক সহঃসেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির ব্যাপারে সাংবাদিকদের ভুমিকা দেখতে চান এবং বিডিআর বিদ্রোহের ঘটনায় যে সকল বিডিআর সদস্য ভাইয়েরা নির্দোষ ভাবে এখন পর্যন্ত কারাগারে আছেন, মিডিয়ার মাধ্যমে সঠিক তথ্য উপস্থাপনার মাধ্যমে সে সকল ভাইদের মুক্তি ব্যবস্থায় মিডিয়া জোরাল ভূমিকা পালন করবে বলে আশা করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের অফিস সেক্রেটারী আবু সিনা নুরুল ইসলাম মামুন, গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামে সভাপতি মোঃ খলিলুর রহমান, কাশিমপুর থানা জামায়াতের আমীর মোঃ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মো: নুরুজ্জামান ফকির, সহঃসেক্রেটারী মোঃ সোহেল পাঠান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, মোঃ এরশাদ আলী থানা বায়তুলমাল সম্পাদক, মোঃ মাহবুবুল আলম থানা প্রচার ও প্রকাশনা সম্পাদক,
মোঃ তরিকুল ইসলাম থানা এইচআরডি ও সহঃবায়তুলমাল সম্পাদক,
মোঃ সবুজ আহমেদ যুব, ক্রীড়া, সাংস্কৃতিক ও মিডিয়া সম্পাদক কাশিমপুর থানা গাজীপুর মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কাশিমপুর প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সহঃসভাপতি মোঃ মেহেদী হাসান , সেক্রেটারী মোঃ মাজহারুল ইসলাম প্রতীক, সহঃ সেক্রেটারি মোঃ নূরে আলম জিকু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কদ্দুস, কোষাধ্যক্ষ নেছার আহমদ, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা, নির্বাহী সদস্য মোঃ তারিকুল ইসলাম জুয়েল, নির্বাহী সদস্য মোঃ হুমায়ূন কবির তালুকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights