কাশিয়ানীতে হোল্ডিং ট্যাক্সের টাকা তোলা নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে হোল্ডিং ট্যাক্সের টাকা তোলা নিয়ে বিরোধের জেরে স্থানীয় মহেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান মিয়া লাঞ্ছিত হয়েছেন। এ সময় দুই মেম্বার ও এক নারী মেম্বারের স্বামী চেয়ারম্যানকে মারধর করে পরিষদে তার কক্ষে তালাবদ্ধ করে রাখে। পরে চেয়ার‌ম্যান বিষয়টি পুলিশে জানালে পুলিশ ও র‌্যাব এসে তাকে উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে স্থানীয় মেম্বার আলীম মোল্লা, মিজান ফকির ও নারী মেম্বার (৪,৫,৬) রাজিয়া বেগমের স্বামী হাবিব ফকির হোল্ডিং ট্যাক্সের টাকা উত্তোলনের বিষয় নিয়ে মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান লুথুর কাছে যান।

এ নিয়ে দুই মেম্বার ও নারী মেম্বারের স্বামীর চেয়ারম্যানের সাথে বাকবিতণ্ডায় জড়ান। চেয়ারম্যান তাদের গালাগাল করেন এবং নারী মেম্বারের স্বামী হাবিব ফকিরকে লাথি মারেন। তখন দুই মেম্বার মিজান ফকির, আলীম মোল্লা ও নারী মেম্বারের স্বামী হাবিব ফকির চেয়ারম্যানকে মারধর করে তার রুমে তালাবদ্ধ করে রাখেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয়পক্ষকে এ নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights