কাশিয়ানীতে ১৫০০ মিটার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশীয় প্রজাতির মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় ১৫০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছে মৎস্য অধিদফতর।

আজ মঙ্গলবার কাশিয়ানী উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য অফিসরে পক্ষ থেকে কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর ও কুমারিয়া বিলে যৌথ অভিযান পরিচালনা করা হয়। গ্রাম পুলিশের সহযোগিতায় ওই দুই বিল থেকে ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১৫০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে এসব অবৈধ জালে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়।

গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের সহকারী পরিচালক ও কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মো. আসলাম হোসেন শেখ এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানিয়েছেন। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জীববৈচিত্র্যকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights