কাশ্মীরে গিরিখাতে সেনা যান, ৩ সৈনিকের মৃত্যু

জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় শনিবার একটি সেনা ট্রাক গিরিখাতে পড়ে ৩ জন সৈনিক প্রাণ হারিয়েছেন।

সেনা সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২.৩০ টার দিকে এসকে পায়েন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রবল খারাপ আবহাওয়া ও দুর্বল দৃশ্যের কারণে সেনা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়।

সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর একটি যান খারাপ আবহাওয়া ও দৃশ্যমানতার অভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। আহত সৈনিকদের দ্রুত চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। এই কাজে স্থানীয় কাশ্মীরি বাসিন্দারা সহায়তা করেছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। দুর্ভাগ্যবশত এই দুর্ঘটনায় তিনজন সাহসী সৈনিক নিহত হয়েছেন। সেনাবাহিনী তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

এর আগে গত মাসে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকায় আরেকটি সেনা ট্রাক ৩০০ ফুট গভীর গিরিখাতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ৫ জন সৈনিক মারা যান এবং আরও ৫ জন আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights