কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

অনলাইন ডেস্ক
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে অযৌক্তিক ও শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বলে অভিহিত করেছে।

শনিবার দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলার ফলে জাহাজে বিস্ফোরণ ঘটে। এতে একজন নাবিক নিহত এবং আরও একজন আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেনীয় কর্তৃপক্ষের প্রধান নিজেই এ হামলার দায় স্বীকার করেছেন। এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইউক্রেনের অযৌক্তিক ও বৈরী নীতির ধারাবাহিকতার স্পষ্ট প্রমাণ।

তেহরান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এ ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights