কাহালুতে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন শিক্ষকবৃন্দ।

নতুন বছরের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে বগুড়ার কাহালুতে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়। সকালে কাহালুর পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে এই বই উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা হয়ে উঠেন ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের আনন্দে খুশি অভিভাবকরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights