কাহালুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন বন্ধু নিহত
বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়ার কাহালুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর খাস নওগাঁ এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. রাহিম (২১), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব (১৮) এবং একই এলাকার সুরুজের ছেলে প্রেম (২০)।
