কিউএস র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর নানা ধরনের র‌্যাঙ্কিং করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস)। সম্প্রতি তাদের ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়গুলোর মহাদেশভিত্তিক র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১১২তম। গত বছর এ অবস্থান ছিল ১৪০তম। সে হিসেবে এবারের র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ২৮ ধাপ এগিয়েছে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, এ বছর কিউএস সাসটেইনেবিলিটি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ৬৩৪তম স্থান অর্জন করেছে। সম্প্রতি এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে।

এর আগে, গত ৬ নভেম্বর এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে কিউএস। প্রতিবছরের নভেম্বরের শুরুতে তালিকাটি প্রকাশ করা হয়। এশিয়ার সেরা ৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষস্থানে রয়েছে চীনের পিকিং ইউনিভার্সিটি (বেইজিং)। দ্য ইউনিভার্সিটি অব হংকং তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। র‌্যাঙ্কিংটি প্রধানত ১১টি সূচকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মধ্যে একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারীর সংখ্যা ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights