কিউরেটর উন্নয়নে নতুন দিগন্ত, লেভেল-১ কোর্স আনছে বিসিবি

অনলাইন ডেস্ক

প্রথমবারের মত কিউরেটরদের জন্য লেভেল-১ কোর্স আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। এই কোর্স পরিচালনার দায়িত্বে থাকবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং।

দুই ভাগে এই কোর্স আয়োজন করা হবে। আগে চট্টগ্রামে হবে দুই দিনব্যাপী কর্মশালা। পরে ঢাকাতে হবে দুই দিনব্যাপী কর্মশালা।

বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর গ্রাউন্ডস কমিটি ক্রিকেট গ্রাউন্ড ও টার্ফ ব্যবস্থাপনায় পেশাদার দক্ষতা উন্নয়নের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো কিউরেটর লেভেল-১ কোর্স আয়োজন করতে যাচ্ছে। কোর্সটি পরিচালনা করবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট এবং আইসিসি-স্বীকৃত কিউরেটর টনি হেমিং।’

একনজরে কোর্সের দিনক্ষণ

কোর্সটি দুটি কর্মশালায় অনুষ্ঠিত হবে :

চট্টগ্রাম কর্মশালা

ভেন্যু : বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম
তারিখ : ১১–১২ আগস্ট ২০২৬
সময় : সকাল ৯টা – বিকেল ৫টা
অংশগ্রহণকারী : কক্সবাজার, চট্টগ্রাম, পূর্বাচল, বিকেএসপি ও ফতুল্লার গ্রাউন্ড স্টাফ
অংশগ্রহণকারীর সংখ্যা : ৩০ জন

ঢাকা কর্মশালা
ভেন্যু : শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
তারিখ : ২৩–২৪ আগস্ট ২০২৬
সময় : সকাল ৯টা – বিকেল ৫টা
অংশগ্রহণকারী : মিরপুর, বিকেএসপি, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া ও রাজশাহীর গ্রাউন্ড স্টাফ
অংশগ্রহণকারীর সংখ্যা : ৪০ জন।

বিসিবি আরও জানায়, ‘কোর্সটির উদ্দেশ্য হলো গ্রাউন্ড স্টাফদের জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা আরও শক্তিশালী করা এবং দেশের ক্রিকেট ভেন্যুগুলোর রক্ষণাবেক্ষণকে আরও উন্নত করে আরও ভালো ঘরোয়া ও আন্তর্জাতিক মানে নিয়ে যেতে সহায়তা করা। যারা সফলভাবে কোর্সটি সম্পন্ন করবেন, তারা বিসিবির পক্ষ থেকে একটি সনদ পাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights