কিশোরগঞ্জের দুই হাসপাতালে ৬০ ডেঙ্গু রোগী

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলার দু’টি হাসপাতালে বর্তমানে ৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৫ জন।

কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে আজ রবিবার এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ জন এবং ছাড়পত্র দেওয়া হয়েছে ১৯ জনকে। জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩৮ জন এবং একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ২৭৮ জনকে।
জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights