কিশোরগঞ্জে কর কর্মকর্তাদের মতবিনিময়

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কর অঞ্চল ময়মনসিংহের অন্তর্গত কিশোরগঞ্জ জেলার নিবন্ধিত করদাতাদের সঙ্গে কর কর্মকর্তাদের মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহ কর অঞ্চল ও কিশোরগঞ্জ উপ কর কমিশনারের কার্যালয় (সার্কেল ১৩, ১৪ ও ২১)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার মো. আশরাফুজ্জামান। এ সময় যুগ্ম কর কমিশনার শামসুল আলম, কিশোরগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল ইসলাম জানু, সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সভাপতি মজিবুর রহমান বেলাল ও সহ সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী অপু উপস্থিত ছিলেন।

সভায় আয়কর আইন-২০২৩, আয়কর সেবা প্রদানসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights