কিশোরগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের হাওরে বজ্রপাতে এক নারীসহ তিনজের মৃত্যু হয়েছে। সোমবার সকালে অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলার পৃথক তিনটি হাওরে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত যতীন্দ্র দাসের ছেলে ইন্দ্রজিত দাস (৩০) ও খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১৪)। এছাড়াও মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের মৃত আশ্রাফ আলীর স্ত্রী ফুলেছা বেগম (৬০)।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, সকালে হাওরে ধান কাটার সময় ইন্দ্রজিত দাস ও স্বাধীন মিয়া ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে মিঠামইন থানার উপ-পরিদর্শক (এসআই) অর্পণ বিশ্বাস জানান, সোমবার সকালে কেওয়ারজোর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামে বাড়ির পাশে ধানের খলায় কাজ করার সময় ফুলেছা বেগম নামে এক নারী বজ্রপাতে আক্রান্ত হয়ে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights