কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী গণমিছিলে হামলায় গ্রেফতার ১

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী গণমিছিলে হামলার মামলায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলার যশোদল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতার মো. সমির (৪২) সদর উপজেলার যশোদল মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গত ৪ আগস্ট দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরে বৈষম্যবিরোধী গণমিছিলে দৃষ্কৃতিকারীরা হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও রক্তাক্ত জখম হন।

এ ঘটনায় সাজ্জাদ হোসেন বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম পিপিএম-সেবা জানান, গ্রেফতার মো. সমির উক্ত মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের পর তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights